০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন নির্বাচন হবে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের নির্বাচন: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,আসন্ন নির্বাচন হবে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের নির্বাচন। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সাধারণ মানুষের মুখে আবারও হাসি ফুটবে।”

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। রাতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অংশগ্রহণ করে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

এমরান সালেহ প্রিন্স বলেন,বেগম খালেদা জিয়া এমন এক সময়ে ইন্তেকাল করেছেন, যখন দেশ ও জাতির জন্য তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।সংকটময় সময়ে দেশনেত্রীর অভাব জাতি গভীরভাবে অনুভব করছে।”

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্রের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বেগম খালেদা জিয়া সেই আদর্শকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছেন। আপসহীন নেতৃত্ব, দেশপ্রেম এবং জনগণের কল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন।

তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ মুক্তি চায়, ন্যায়বিচার ও ভোটের অধিকার চায়। বিএনপির নেতৃত্বেই ইনশাআল্লাহ সেই মুক্তির পথ সুগম হবে।”

বক্তব্য শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে মরহুমার রুহের শান্তি, দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। শোক সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হালুয়াঘাটের মনিকুড়া ,টানাব্রিজ, ইমেক্স হোটেল , পূর্ব দর্শায় অনুষ্ঠিত এসব দোয়া ও শোক সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব , যুগ্ম আহ্বায়ক ডা,ইমন উদ্দিন , সুলতান মহিউদ্দিন , লুতফর রহমান , কামরুল হাসান ,জহিরুল ইসলাম বাবু , ফেরদৌস আলম প্রমুখ ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আসন্ন নির্বাচন হবে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের নির্বাচন: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

পোষ্টের সময় : ১১:০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬