১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত কেন্দ্র ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।

ইসি সচিব জানান, নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহেই তাদের নিবন্ধন সম্পন্ন হবে।

এ সময় আখতার আহমেদ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা ফুল প্রতীক চেয়ে আবেদন করলেও নির্বাচনী বিধিমালায় এ প্রতীক না থাকায় তা বরাদ্দের সুযোগ নেই। কমিশন স্ববিবেচনায় দলটিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

তিনি আরও জানান, গণভোট বিষয়ে নির্বাচন কমিশনে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা তথ্য আসেনি। তবে কমিশন যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, রাজধানীতে একই রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। রাতভর চলা এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়।

ইসি সূত্রে জানা গেছে, ভোটার তালিকা চূড়ান্তকরণ ও ভোটকেন্দ্র বণ্টন প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন ইতোমধ্যে মাঠ প্রশাসনের সঙ্গে একাধিক সমন্বয় সভা করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, নির্ধারিত ভোটকেন্দ্রের এই ঘোষণা নির্বাচনী প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ ধাপ। এখন রাজনৈতিক দলগুলোর প্রার্থী চূড়ান্ত ও প্রচার কার্যক্রম শুরু করার পালা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আসন্ন নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত কেন্দ্র ঘোষণা

পোষ্টের সময় : ০৮:১৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫