০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতার মাহফিলে সংঘর্ষ: নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক পিকুলকে অব্যাহতি

ময়মনসিংহ উত্তর জেলাধীন নান্দাইল পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অব্যাহিতপ্রাপ্ত এ এফ এম আজিজুল ইসলাম পিকুল-এর স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৯ মার্চ) শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আয়োজিত ইফতার মাহফিলের বিপরীতে পাল্টা ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দেয় স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। এর পর বিকাল ৪টার পর দুপুর থেকে নতুন বাজার এলাকায় দুটি পক্ষের সংঘর্ষ হয়, এতে ১২ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কলেজ এবং আশপাশের এলাকায় রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

23 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইফতার মাহফিলে সংঘর্ষ: নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক পিকুলকে অব্যাহতি

পোষ্টের সময় : ১১:৫২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫