০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে চার সংগঠনের বিক্ষোভ

দখলদার রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরানে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি চারটি সংগঠন।

শুক্রবার (২০ জুন) বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক পৃথক ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ও ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা সংগঠনগুলো হলো- জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন (ঢাকা মহানগর), খেলাফত মজলিস ও ইসলামি ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত ইরানের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনার প্রতিবাদ জানানো। একইসঙ্গে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে ইরানের উপর হামলাকে ইসলামি ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ হিসেবে আখ্যায়িত করে অনতিবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে চার সংগঠনের বিক্ষোভ

পোষ্টের সময় : ০৩:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫