১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

জামালপুরের ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে শিক্ষার্থী ভর্তি করাকে কেন্দ্র করে রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসা এবং সুলতান হাফিজিয়া মাদ্রাসা শিক্ষকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।

আহতরা শেরপুর জেলা স্বাস্থ্য কমপেক্স, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স এবং জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, সুলতান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ উবাইদুল, রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসার দুইজন ছাত্রীকে তাদের মাদ্রাসার ভর্তি করানোর উদ্দেশ্যে ছাত্রীর বাড়িতে গিয়ে অভিভাবককে অনুরোধ করেন। এ সময় রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসার শিক্ষক মোঃ মফিজুর রহমান এর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের অনুসারি মধ্যে সংঘর্ষ বাধে। পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ কল দিলে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, উপজেলার গাইবান্ধা কড়ইতলা এলাকায় মাদ্রাসার ছাত্র-ছাত্রী ভর্তি করাকে কেন্দ্র করে মফিজুর রহমান ও ওবায়দুল হকের মধ্যে হাতাহাতি হয়। পরে দু’জনের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে দুপক্ষের লোকজন। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা জেলা ও উপজেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসলামপুরে মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

পোষ্টের সময় : ০৫:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫