০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি পুনর্গঠনের দাবিতে আজ এনসিপির বিক্ষোভ সমাবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৮:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৩৫৪ ভিউ :

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিতে আজ বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের নেতারা।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে, যার ফলে কমিশনের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে। তিনি দ্রুত কমিশন পুনর্গঠনের দাবি জানান।

নাহিদ ইসলাম আরও বলেন, “৫ আগস্টের পর সবকিছু পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন। তবে এর আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি হয়ে পড়েছে।” তিনি জাতীয় নির্বাচন এবং গণপরিষদের তারিখ দ্রুত ঘোষণার দাবিও জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. এজাজ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “এনসিপির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পাওয়ায় তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। সরকারকে এই বিষয়টি তদন্ত করা উচিত।”

তিনি আরও বলেন, “জনকল্যাণে অন্তর্বর্তী সরকারের কাজ হওয়া উচিত। কোনও দলকে খুশি করাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হতে পারে না। বিএনপি স্থানীয় নির্বাচন চায় না, তার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। তবে সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন জরুরি, যা ইসির ওপর আস্থা ফিরিয়ে আনবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসি পুনর্গঠনের দাবিতে আজ এনসিপির বিক্ষোভ সমাবেশ

পোষ্টের সময় : ০৮:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫