১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

ময়মনসিংহ নগরীতে ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাঁদ থেকে পড়ে মুসা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

মঙ্গলবার (২৬ মে) সকার ১১টার দিকে নগরীর ঘুন্টি এলাকায় ছাঁদ থেকে তিন জন পড়ে যাওয়ার ঘটনা ঘটে। নিহত মুসা জামালপুরের বাসিন্দা।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেন নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে মুসা ও শামীমসহ তিন যুবক পড়ে যান। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মুত ঘোষণা করে। শামীমকে হাসপাতালের ১৪ নম্বর (পুরুষ) ওয়ার্ডে ভর্তি করেন। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

কিভাবে এই ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মামুনের সাথে কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

জ্বালানি নামানোর সময় আগুনে দগ্ধ ৩, দুইজনকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর

25 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

পোষ্টের সময় : ০৭:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬