০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১০:৪৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৫৫৯ ভিউ :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ ১৬ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী তারিখের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকেই। সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকিট বিক্রি চলবে।

এর আগে গত ১৪ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা কাউন্টারে সরাসরি কিংবা অনলাইনের মাধ্যমে—দুইভাবেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন প্রতিষ্ঠান শুধুমাত্র অনলাইনেই টিকিট বিক্রি করবে।

ভাড়া বৃদ্ধির বিষয়ে রাকেশ বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত নেওয়া যাবে না। এ বিষয়ে পরিবহন মালিকদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। রাকেশ বলেন, এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ না করলেও যেন তা যুক্তিসংগত ও গ্রহণযোগ্য হয়—সে বিষয়ে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

পোষ্টের সময় : ১০:৪৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫