ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গেল এক মাসে শুধুমাত্র ব্রাকের স্বাস্থ্য কর্মীরাই ৫৮১ জন রোগীর ডায়াবেটিস শনাক্ত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জের ব্রাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আজ(১৩ অক্টোবর) বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ময়মনসিংহের আয়োজনে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এদিন সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কর্মসূচি পালিত হয়।
সভায় আলোকচকরা বলেন, ডায়াবেটিসে আক্রান্ত হলে যথা সময়ে চিকিৎসা না নিলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মাড়ির রোগ এবং অঙ্গহানির মতো শারীরিক জটিলতা হতে পারে। এসব কারণে মৃত্যুঝুঁকিও আছে। ফলে রোগটির চিকিৎসায় ব্যবহৃত ইনসুলিনসহ সব ধরনের সেবা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিন্তু দেশে রোগটির মানসম্মত চিকিৎসায় পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তৃণমূলে রোগীরা সেবা বঞ্চিত হচ্ছেন। ফলে এখনই অন্তত জেলাসহ উপজেলা হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানো প্রয়োজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ব্রাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পলক চন্দ্র বর্মন, মেডিকেল অফিসার ডাঃ আসমাউল হুসনা আখি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীগণসহ ব্রাক স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
স্টাফ রিপোর্টার 




















