০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ৭৪ স্কুল-মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৭৪ টি স্কুল-মাদ্রাসায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন।

মঙ্গলবার ওই ইউনিয়নের খালবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালবলা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৯ শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন। এর আগেও সাবেক সাংসদ শাহ্‌ নূরুল কবির শাহিন উপজেলার ৭০ টি স্কুল-মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ্ নুরুল কবির শাহিন বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করি। গাছ রোপণ শুধু পরিবেশ রক্ষার মাধ্যম নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার অঙ্গীকার।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইদুল রহমান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ শেষে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ৭৪ স্কুল-মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পোষ্টের সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫