১২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে বিরোধের জেরে গতিরোধ করে যুবকের ওপর হামলা, ৯৯৯-এ কলে উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আল মাসুদ(২৪) নামে এক যুবকের গতিরোধ করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। হামলার শিকার ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

জানা যায়, রোববার গৌরিপুর উপজেলার পুম্বাইল গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মাসুদ অটোরিকশা যোগে ঈশ্বরগঞ্জ থেকে সোহাগী যাবার সময় পথিমধ্যে সৈয়দ ভাকুরী এলাকায় আবু রায়হান রুবেল (২৮) শাহিন( ২৬) ও অজ্ঞাত ৩ -৪ জন গাড়ির গতিরোধ করে তার ওপর অতর্কিত  হামলা চালায়।

প্রাণে বাঁচতে মাসুদ স্থানীয় সুরুজ আলীর বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের মাস্টার্সের ছাত্র। জানা যায়, রুবেলদের সাথে মাসুদের বাবার জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা বিদ্যমান। ওই ঘটনাকে কেন্দ্র করেই তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ওসি মো: ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে বিরোধের জেরে গতিরোধ করে যুবকের ওপর হামলা, ৯৯৯-এ কলে উদ্ধার

পোষ্টের সময় : ১০:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫