০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে ১৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে থেকে ৫টা পর্যন্ত উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দভাকুরী গ্রামের কাঁচামাটিয়া নদে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়

সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি টিম। এ সময় জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয় আনুমানিক ১লাখ টাকা বাজার মূল্যের ১৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল।

এ ছাড়া এসব অবৈধ জাল বিক্রির দায়ে এবং মৎস্য খাদ্যের লাইসেন্স নবায়ন না করার অপরাধে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর বাজারের ব্যবসায়ী লিটন মিয়াকে মৎস্য ও পশু খাদ্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের জন্যও ক্ষতিকর। অবৈধ এসব জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তারই অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১৬ টি চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এক ব্যবসায়ীর লাইসেন্স নবায়ন না করায় জরিমানা করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মক্কা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা

পোষ্টের সময় : ০৯:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫