‘ক্লিন ময়মনসিংহ , ক্লিন ঈশ্বরগঞ্জ’__ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষাঙ্গনকে সুন্দর ও নির্মল পরিবেশ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে উপজেলা প্রশাসন ।
আজ (২৬জুলাই) রবিবার দুপুরে ‘সানডে ক্লিন’_কর্মসূচি নামে উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাইকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বড়হিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়হিত উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এর আগেও বেশ কয়েকটি বিদ্যালয়ে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপার-ভাইজার আবু হানিফা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”__এই স্লোগানে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ইউএনও সানজিদা রহমান। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণী কক্ষ পরিস্কার পরিচ্ছন্ন করেন ইউএনও। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা মূখর পরিবেশ বিরাজ করে। অভিযান পরিচালনাকালে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পরিচ্ছন্নতা রাখতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ‘মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ক্লিন ময়মনসিংহ ও ক্লিন ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে উপজেলার সকল বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। একটি স্বাস্থ্যকর পরিবেশ পড়াশোনায় মনোযোগ বাড়ায় এবং শিক্ষার্থীদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলে। পরিচ্ছন্নতা রোগজীবাণু ছড়াতে বাঁধা দেয় এবং মনকে সতেজ রাখে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন,সবাইকে মনে রাখতে হবে-সচেতনতাই আগামী প্রজন্মের সুস্থতা; আসুন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি,রোগমুক্ত ও সুন্দর সমাজ গড়ি।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 






















