০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ৪৩.৭ হেক্টর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মৎস্য অধিদপ্তরের  রাজস্ব খাতের আওতায় বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক ৪৩.৭ হেক্টর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ(২৮আগস্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের  সরকারি জলাশয়ে রুই মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এই পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা, থানা ও চৌকি আদালত পুকুর,মসজিদ-মন্দিরের পুকুর ও  আন্দ্রাইল বিলসহ ১৩টি জলাশয়ে মোট ৫১০ কেজি রুই মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

এবিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘আমিষের চাহিদা পূরণের ও মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ৪৯ ব্যাচ 

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে ৪৩.৭ হেক্টর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পোষ্টের সময় : ০৮:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫