০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপযুক্ত সময় মনে হলেই দেশে ফিরবেন তারেক রহমান – মির্জা ফখরুল

  • RA
  • পোষ্টের সময় : ০১:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৪১২ ভিউ :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তারেক রহমানের দেশে ফিরতে এখনো উপযুক্ত সময় আসেনি। যখন উপযুক্ত সময় মনে হয় তখনই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২২ মার্চ) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যমান ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ন রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য এবং গণঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান, বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তার দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

জর্জিয়ার পার্লামেন্টে সরকার ও বিরোধীদলের এমপিদের তুমুল মারামারি

27 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

উপযুক্ত সময় মনে হলেই দেশে ফিরবেন তারেক রহমান – মির্জা ফখরুল

পোষ্টের সময় : ০১:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫