০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একটি দলের প্রধান আছে আমার নেতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে : বাবর  

নেত্রকোনার ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, এক দলের নেতা আছে যিনি খুব বাজেভাবে আমার নেতা জনাব তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে,একজন দলের প্রধান কি এভাবে কথা বলতে পারে ? আপনাদের দলের বড় বড় নেতা আছে তারা কি করছে তা যদি আমার কাছে প্রমান চান আমি দিতে পারব, যদি বেশি জানতে চান বলে দেব, আমি কোন দিন কোন সময় উনাদের কথা কখনও বলেছি, বলিনি, আওয়ামী লীগের সময় ১৭ বছর আমার নেত্রীর ছায়ার তলে ছিল আর এখন তারা জোড় গলায় কথা বলে।

এভাবেই জামায়াতকে ইঙ্গিত করে সোমবার বিকালে খালিয়াজুড়ী উপজেলা সদরের কলেজ মাঠে এক নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমি যদি আবারও এমপি হতে পারি তাহলে রাস্তা ঘাট উন্নয়ন, হাওর জেলেদের পূর্নবাসনসহ সকল উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। আমার নেতার একটি প্ল্যান আছে , যেমন ধরুন কল্যাণের প্ল্যান, কর্মসংস্থানের প্ল্যান রয়েছে। আমার নেতা নির্বাসনে ছিলেন সেখানে থেকেই তিনি ভাবতেন কিভাবে জনগণের কল্যাণে কাজ করা যায় , কিভাবে দারিদ্র মুক্ত করা যায় এ সব নিয়ে তিনি সব সময় চিন্তা করতেন। আর এসবেই তিনি বাস্তবায়ন করতে চান। আমার সংসদীয় এলাকায় কোন ধরনের জোয়া ও মাদক চলতে দেয়া যাবে না। যারা এ কাজে জড়িত থাকবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আগামী ১২ তারিখ সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।

নির্বাচনী জনসভায় খালিয়াজুড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, এ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, জমিয়তে উলামার জেলা যুগ্ন সম্পাদক মুফতি আনোয়ার হুসাইন, উপজেলা যুবদলের আহবায়ক এনামূল হক ছোটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, কৃষক দলের সভাপতি দিলোয়ার জাহান ঝন্টু, সাধারণ সম্পাদক বাবু পান্ডব সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজাহারুল হক পলিন,সদস্য সচিব ইয়াছিন আরাফাত হৃদয় , উপজেলা জমিয়তে উলামার সভাপতি মুফতি ইজাজুল হক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু চৌধুরী প্রমূখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

একটি দলের প্রধান আছে আমার নেতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে : বাবর  

পোষ্টের সময় : ০৯:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬