০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একটি ভোটও কেউ ছিনিয়ে নিতে পারবে না- গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থী হিরণ

১৪৮ ময়মনসিংহ-৩ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেছেন, ‘আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। একটি ভোটও কেউ ছিনিয়ে নিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত সেই ভোট রক্ষা করে ছাড়বো ইনশাল্লাহ’।

রোববার বিকালে গৌরীপুর পৌর শহরে ঘোড়া প্রতীকের নির্বাচনী মিছিল শেষে শহরের পাটবাজার এলাকায় ঘোড়া প্রতীকের পথসভায় এসব কথা বলেন তিনি।

আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, যারা আমার দুর্দিনে আমার পাশে থেকে আমার নির্বাচন করছেন তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা রইলো। আমি শুধু একটি কথাই বলতে চাই, সামনের বারো তারিখ পর্যন্ত এই জনতার ঢল দেখে আমাদের বিজয় নিশ্চিত হয়ে যায় নাই। ১২ তারিখ পর্যন্ত পরিশ্রম করতে হবে, মানুষের কাছে, ভোটারের কাছে বারবার যেতে হবে। আমরা একজন ভোটারের কাছে দশবার যাবো। এখনো যে সময় আছে আমরা যদি প্রত্যেকটি মা-বোনের কাছে যাই, প্রত্যেকটি ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেই, আমাদের মার্কা ঘোড়া পৌঁছে দেই। আমরা যদি বিজয় ছিনিয়ে আনতে পারি তাহলে আমি আপনাদের কোন এমপি সাহেব হবো না, আমি কোন মন্ত্রী হবো না, আমি আপনাদের যোগ্য পাহারাদার হিসেবে থাকতে চাই।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুউদ্দিন তালুকদার, সদস্য আব্দুল মান্নান তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভূইয়া এনাম, সাবেক পৌর কাউন্সিলর সুজিত কুমার দাস, মনিরুজ্জামান পলাশ, জিয়াউর রহমান জিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

একটি ভোটও কেউ ছিনিয়ে নিতে পারবে না- গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থী হিরণ

পোষ্টের সময় : ০৯:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬