০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এতিম শিশুদের পাশে মানবতার সেবা রক্তদান গ্রুপ ও উলামা পরিষদ

নেত্রকোনার মদনে অসহায় এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবা রক্তদান গ্রুপ’ ও তিয়শ্রী ইউনিয়ন উলামা পরিষদ। বুধবার উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে গিয়ে সংগঠন দুটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা নিজ হাতে দুই এতিম শিশুর পরিবারের কাছে আর্থিক অনুদান তুলে দেন।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, মানবতার সেবা রক্তদান গ্রুপ দীর্ঘদিন ধরে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুনাম অর্জন করেছে।

এসময় উপস্থিত ছিলেন মানবতার সেবা রক্তদান গ্রুপের সাধারণ সম্পাদক তোফায়েল আহমাদ তরুণ, দপ্তর সম্পাদক রুকন আহমেদ, অর্থ সম্পাদক ইকরামুল হাসান ইকরাম, সহ-অর্থ সম্পাদক আফনান আহমেদ রয়েল।

এ ছাড়া তিয়শ্রী ইউনিয়ন উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামিল হায়দার, তথ্য সম্পাদক মুফতি জাকারিয়া সুলাইমান এবং প্রচার সম্পাদক মাওলানা ওয়াসিম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

26 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এতিম শিশুদের পাশে মানবতার সেবা রক্তদান গ্রুপ ও উলামা পরিষদ

পোষ্টের সময় : ০২:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬