০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের বাজেট জনবান্ধব ও ব্যবসাবান্ধব: অর্থ উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৭:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৪২৯ ভিউ :

এবারের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও ব্যবসাবান্ধব আখ্যা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি বৈদেশিক ঋণ সংগ্রহের বিষয়ে ইতোমধ্যে সফলভাবে আলোচনা সম্পন্ন হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের বাজেট সম্পূর্ণ নতুন ধারার নয়, তবে একেবারে উদ্ভাবনহীনও বলা যাবে না। আমরা এমন একটি বাজেট দিতে চেয়েছি, যা মানুষ ও ব্যবসা— উভয়ের জন্য সহায়ক হবে। অনেকেই বলছেন আমরা আগের নীতিরই ধারাবাহিকতা রক্ষা করেছি। কিন্তু হঠাৎ করে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। বাজেট এখনো চূড়ান্ত হয়নি, এটি খোলামেলা থাকবে, প্রস্তাব-পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত রূপ পাবে।’’

সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘‘চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত ও সহানুভূতিশীলভাবে কাজ করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বাজেটের মূল লক্ষ্য হচ্ছে— মানুষের জীবনযাত্রাকে স্বচ্ছ ও উন্নত করা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা।’’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক-সেতু ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য, বিমান, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ অর্থনৈতিক খাতের শীর্ষ কর্মকর্তারা।

এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এবারের বাজেট জনবান্ধব ও ব্যবসাবান্ধব: অর্থ উপদেষ্টা

পোষ্টের সময় : ০৭:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫