নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ড্যাব ফেনী জেলা শাখার সভাপতি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ডাঃ এস এম আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে আটটায় কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি ।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন, মব সংস্কৃতি প্রতিরোধ এবং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূরীকরণে রাষ্ট্রের কার্যকর ভূমিকার পাশাপাশি সামাজিক বিপ্লবও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সাংবাদিক মজিবুর রহমান, কোহিনূর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আব্দুল হাই সেলিম কেন্দুয়া, (নেত্রকোনা) প্রতিনিধি 























