১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবরস্থানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ঈশ্বরগঞ্জে  

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কবরস্থানের জায়গা দখল করে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ প্রস্তুতির অভিযোগ উঠেছে আসাদুজ্জামান ভূইয়া সুমনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের কাছে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার মধুপুর বাজার এলাকায় কবরস্থানসহ প্রায় ৪ শতক জমি অবৈধভাবে দখল করে একটি পক্ষ। প্রথমে তারা জায়গাটিতে মাটি ভরাট করে, বর্তমানে সেখানে স্থাপনা নির্মাণের কাজ চলছে।

ভুক্তভোগী হোসনা আক্তার অভিযোগ করেন, আসাদুজ্জামান ভূইয়া সুমন, আশরাফুজ্জামান ভূইয়া (রাহুল), শুভ, আল-আমিন ও সাইফুল ইসলাম মিলে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ও পারিবারিক কবরস্থান দখল করে নিয়েছেন। তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়।

হোসনার চাচা আব্দুল কদ্দুস বলেন, “এই জায়গায় আমার মা ফেনুরমা, ভাই ও ভাগ্নিসহ অনেকের কবর রয়েছে।”

চাচী ফুলবানুও জানান, “এখানেই আমার স্বামী জহুর উদ্দিনের কবর।”

তবে অভিযুক্ত আসাদুজ্জামান ভূইয়া সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, “জায়গাটি আমরা ১৯৮৯ সালে ক্রয় করেছি। এখন সেখানে আমি মাটি ভরাটের কাজ করছি।”

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কবরস্থানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ঈশ্বরগঞ্জে  

পোষ্টের সময় : ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫