০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৩:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৪৫১ ভিউ :

কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চার দিনের সফরে ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস। পরদিন (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে তিনি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সফরকালীন ড. ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং তার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বর মাসে নিউইয়র্ক সফর করেন তিনি। এরপর আজারবাইজানে কপ-২৯, মিশরে ডি-৮ সম্মেলন, জানুয়ারিতে দাভোসে ডব্লিউইএফ সম্মেলন, মার্চে চীন, এপ্রিলে থাইল্যান্ড, কাতার ও ভ্যাটিকান সফর করেন। সর্বশেষ গত মে মাসের শেষদিকে জাপান সফর করেন প্রধান উপদেষ্টা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

পোষ্টের সময় : ০৩:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫