০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় বিতর্কিত সেই চেয়ারম্যানের ইউপিতে প্রশাসক নিয়োগ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়ার বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকতা রাখতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুরা বাজারে ইউএনও মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে পারভেজ ও বকুল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হলে চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি, আদালত চলাকালীন বিরূপ মন্তব্য এবং আদালত অবমাননা করেছেন। এছাড়া চলমান মোবাইল কোর্টে বাধা প্রদান, অসম্মানজনক আচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও আনা হয়। এসব কার্যক্রম জনস্বার্থ ও ইউনিয়ন পরিষদের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪ (১) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১৫ আগস্ট ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

বকশীগঞ্জে ব্রিজের এপ্রোচ ধসে বন্ধ ভারী যান চলাচল, মেরামতে উপজেলা প্রশাসন

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় বিতর্কিত সেই চেয়ারম্যানের ইউপিতে প্রশাসক নিয়োগ

পোষ্টের সময় : ১১:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬