০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় লরির ধাক্কায় ১০ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লরির ধাক্কায় সাব্বির হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি লরি উত্তর দিকে যাচ্ছিল। এ সময় সাব্বির শিশুসুলভ কৌতূহলবশত লরিটির পেছনে দৌড় দেয়। একপর্যায়ে লরির বডির পেছনে ধাক্কা লেগে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের দাদা শুকুর আলী বলেন, “একটু অসাবধানতার কারণেই আমার নাতিটাকে হারাতে হলো। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহন চলাচলে আরও সতর্কতা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় লরির ধাক্কায় ১০ বছরের শিশুর মৃত্যু

পোষ্টের সময় : ০৭:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫