১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে: ড. ইউনূস

  • RA
  • পোষ্টের সময় : ০৯:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৩৮৭ ভিউ :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কল্পনাশক্তিই মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। তিনি বলেন, “স্বপ্ন দেখা মানুষের জন্য অপরিহার্য, কারণ কল্পনা মানুষকে এগিয়ে চলার শক্তি দেয়।”

বৃহস্পতিবার সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে ‘তিন শূন্যের বিশ্ব: শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ মজুদ, ও শূন্য বেকারত্ব’ শীর্ষক এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস তার বক্তব্যে কল্পনাশক্তির গুরুত্বের ওপর জোর দেন এবং বলেন, “কোনো কিছু অর্জনের জন্য কল্পনা অত্যন্ত প্রয়োজনীয়।”

তিনি বর্তমান প্রজন্মকে ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী প্রজন্ম’ হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের মেধাকে কাজে লাগাতে হবে।”

এর আগে আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশ নিতে তিনি কাতারের রাজধানী দোহায় পৌঁছান। সোমবার রাতে স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও তার সঙ্গে কাতারে গেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে: ড. ইউনূস

পোষ্টের সময় : ০৯:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫