১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

“পাঠ হোক জ্ঞানের আলো” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) বেলা ৩টায় কেন্দুয়া উপজেলা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১৫৯ নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সাংসদ ড. রফিকুল ইসলাম হিলালী ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কবি সরোজ মোস্তফা, সহ-আলোচক হিসেবে ছিলেন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদ্দাম হুসাইন এবং দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাফসা ইসলাম মোহ।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো.

জয়নাল আবেদীন ভূঞা।

প্রতিযোগিতায় মোট ১০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চায় আরও অনুপ্রাণিত হয়েছেন বলে অনুভূতি ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বই মানুষকে আলোকিত করে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাভ্যাসের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন। বিশেষ করে মৈমনসিংহ-গীতিকার অন্যতম সংগ্রাহক, কবি ও প্রাবন্ধিক চন্দ্রকুমার দে সম্পর্কে জানতে ভবিষ্যৎ এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তারা ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে, আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান । সেই সাথে কেন্দুয়ার ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্যে খুব দ্রুতই উপজেলা প্রাঙ্গণে পাবলিক লাইব্রেরীকে সচল করার লক্ষে অনুদানের ঘোষণা দেন তিনি ।

প্রসঙ্গত চন্দ্রকুমার দে (১৮৮৯ – ১৯৪৬) একজন লেখক ও সংগ্রাহক ছিলেন । তিনি উপজেলার আইথর গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা রাম কুমার দের পূর্বপুরুষদের নিবাস ছিলো উপজেলার রাঘবপুর গ্রামে ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আজ পবিত্র ঈদুল আজহা

28 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পোষ্টের সময় : ০৭:১৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬