নেত্রকোণা জেলার মটরযান কর্মচারী ইউনিয়ন রেজি: নং-২৫৭৪ কেন্দুয়া উপজেলা শাখা এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ১৭ মে রবিবার বিকালে কেন্দুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা করেছেন।
এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমের হাতে জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত কেন্দুয়া উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটি তুলে দেন।
এ সময় বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ এহতেশামুল হক শাহীন, সাধারণ সম্পাদক মোঃ মোতাসিম বিল্লাহ জেসি প্রমুখ।
উল্লেখ্য ১৬ মে ২০২৬ ইং শনিবার অনুষ্ঠিত মটরযান কর্মচারী ইউনিয়ন কেন্দুয়া উপজেলা শাখার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত জন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন নির্বাচিত হয়েছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি- এহতেশামুল হক শাহিন, সিনিয়র সহ-সভাপতি- রিপন ড্রাইভার, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহিন মিয়া, সহ-সম্পাদক- সোহরাব ড্রাইভার, কোষাধ্যক্ষ- সিরাজ মিয়া, প্রচার সম্পাদক- জাকির হোসেন আক্কাস, দপ্তর সম্পাদক- রায়হান মনোনীত হন এবং নির্বাচনের মাধ্যমে সহ-সভাপতি- হুসেন ড্রাইভার, সাধারণ সম্পাদক- মোতাসিম বিল্লাহ (জেসি), সাংগঠনিক সম্পাদক- মোঃ রোকনুজ্জামান খান রোকন নির্বাচিত হয়েছেন।
আব্দুল হাই সেলিম কেন্দুয়া, (নেত্রকোনা) প্রতিনিধি 






















