০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ১ মাসের সন্তানকে কোল থেকে ফেলে দিয়ে মাকে ধর্ষণের চেষ্টা, আটক ১

নেত্রকোনার কেন্দুয়ায় এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রউফ (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার কৈজানি ফেরিঘাট সংলগ্ন তাম্বুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরদিন সোমবার (১৮ মে) সকালে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কেন্দুয়া ও মদন থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রউফ মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের আমুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ারা নামে এক নারীর কোল থেকে ১মাসের শিশু সন্তানকে কাঁদায় ছূঁড়ে ফেলে দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে আব্দুর রউফের বিরুদ্ধে। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে।

পরে যৌথ অভিযানে অভিযুক্তকে আটক করার পর প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ও ঘটনাস্থল-উভয়ই মদন থানার আওতাধীন। এ কারণে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আটক ব্যক্তিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে বলেন, অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

'রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ' এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় ১ মাসের সন্তানকে কোল থেকে ফেলে দিয়ে মাকে ধর্ষণের চেষ্টা, আটক ১

পোষ্টের সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬