১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

খুলনার রূপসা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাজদিয়া বাজার এলাকায় এই সংঘর্ষ ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছিল কয়েকদিন ধরেই। খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন দুজনই। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন হেলাল। এবারে পারভেজ মল্লিকও সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পারভেজ মল্লিক কাজদিয়া বাজারে নির্বাচনী গণসংযোগে যোগ দিতে আসেন। তাঁর সমর্থকরা ওবায়দুল ফার্মেসির সামনে জড়ো হয়ে স্বাগত মিছিল করছিলেন। এ সময় হেলালের সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির টিএসবি ইউনিয়নের সদস্য জাহিদুল ইসলাম অভিযোগ করেন, “হেলাল ভাইয়ের পক্ষে মিছিল চলাকালে কয়েকজন যুবক আপত্তিকর মন্তব্য করলে আমাদের কর্মীরা প্রতিবাদ জানায়। এরপর পারভেজের অনুসারীরা হামলা চালায়।” অন্যদিকে পারভেজ মল্লিক বলেন, “আমার গণসংযোগে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। এটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুলনা-৪ আসনে বিএনপির দুই প্রভাবশালী নেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ তীব্র আকার নিচ্ছে। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ বিএনপির সাংগঠনিক ঐক্যেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

খুলনায় বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

পোষ্টের সময় : ১১:২৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫