০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে পাইথল ইউনিয়ন শাখার এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই স্লোগান নিয়ে সোমবার বিকেলে উপজেলার জয়ধরখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাইথল ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার আমীর ও ময়মনসিংহ জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য, ময়মনসিংহ-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক ও আদর্শনিষ্ঠ দল, যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ। আগামী দিনে জামায়াত সরকার গঠন করলে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত থাকবে।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আকরাম হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি শামসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ময়মনসিংহ জেলা জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য ও পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হক, পাগলা থানা কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, মাওলানা সাইদুল ইসলাম, অ্যাডভোকেট আতিকুর রহমান হীরা, পাইথল ইউনিয়ন সভাপতি ডা. রোকন উদ্দিন, মশাখালী ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল হাসান, ছাত্রশিবির গফরগাঁও উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনির, পাগলা থানা সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০১:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫