০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় গণহত্যা: সারাদেশে সোমবার ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি

  • RA
  • পোষ্টের সময় : ১০:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৩৯৭ ভিউ :

ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনে চলমান বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা।

আগামীকাল সোমবার ফিলিস্তিনি যুবকদের উদ্যোগে ঘোষিত ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিকে সফল করার জন্য সকলে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। সেইসঙ্গে সারা দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ডাক দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দুপুরে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’-এর সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এ বি জোবায়ের প্রতিটি বিভাগকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েমও তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে কর্মসূচির পক্ষে সমর্থন জানান। একই বক্তব্য উঠে আসে পরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘MARCH For Palestine’ শীর্ষক সংহতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘MARCH For Palestine’ এর আহ্বানে আগামীকাল ৭ এপ্রিল বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশ করার আহ্বান। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকাল ৪টায় সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে আগামীকাল সারা বিশ্বব্যাপী হরতাল পালন করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান রইল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে গুমুরিয়া নদীর ভাঙন রোধে গ্রামবাসীর স্মারকলিপি

নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

27 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজায় গণহত্যা: সারাদেশে সোমবার ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি

পোষ্টের সময় : ১০:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫