১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সাফারি পার্কে জন্ম নিল দুটি নীলগাই শাবক

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবারও প্রাণবৈচিত্র্যের আনন্দঘন দৃশ্য। পার্কে জন্ম নিয়েছে দুটি নীলগাই শাবক। সোমবার দুপুরে পার্কের কোর সাফারি এলাকায় মায়েদের সঙ্গে খেলায় মেতে থাকা দুটি নবজাতক নীলগাইকে দেখা যায়। চঞ্চল ও সতর্ক এই শাবকগুলো মায়ের ছায়ায় থেকে বনের ভেতর ঘুরে বেড়াচ্ছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, প্রথমবার ২১ অক্টোবর তারা শাবক দুটিকে দেখতে পান। এখন প্রতিদিনই খাবারের সময় নির্দিষ্ট স্থানে তাদের দেখা যাচ্ছে। তবে এখনো শাবক দুটি স্ত্রী না পুরুষ তা জানা যায়নি। নিরাপত্তার জন্য কাছাকাছি গিয়ে পর্যবেক্ষণ করা হয়নি। বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১১–এর বেশি, যার মধ্যে ৯টি পূর্ণবয়স্ক।

বন্য প্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, পূর্বেও এখানে নীলগাইয়ের জন্ম হয়েছে। এবারও সুস্থ দুটি শাবক পার্কের প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠছে। সোমবার পর্যটকদের গাড়ি থেকে দূর থেকে দেখা যায় মা নীলগাই ও তাদের শাবকদ্বয়কে। মাঝে মাঝে মায়ের দুধ খাচ্ছিল তারা, আবার হঠাৎ দৌড়ে বনের ভেতরে লুকিয়ে পড়ছিল।

বিশেষজ্ঞদের মতে, নীলগাই খুবই সতর্ক স্বভাবের প্রাণী। শাবকের নিরাপত্তার জন্য তারা দীর্ঘ সময় কিছু না খেয়ে পাহারা দেয়। সাধারণত এক থেকে তিনটি শাবকের জন্ম দেয় তারা, যারা প্রায় ছয় মাস পর্যন্ত দুধ পান করে। অ্যান্টিলোপ গোত্রের এই প্রজাতির পুরুষদের শরীর গাঢ় কালচে এবং শিংযুক্ত, আর স্ত্রী নীলগাই বাদামি বর্ণের ও শিংবিহীন।

বন বিভাগের তথ্যমতে, একসময় বাংলাদেশের বনে নীলগাই দেখা যেত, কিন্তু ১৯৪০ সালের পর থেকে তারা বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে ভারত সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া কয়েকটি নীলগাইকে এনে গাজীপুর সাফারি পার্কে রাখা হয়। এই নীলগাইগুলো থেকেই এখন বংশবিস্তার হচ্ছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, পার্কের উন্মুক্ত পরিবেশ ও পর্যাপ্ত নিরাপত্তা থাকায় নীলগাইয়ের প্রজনন স্বাভাবিকভাবে চলছে। এটি পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজীপুর সাফারি পার্কে জন্ম নিল দুটি নীলগাই শাবক

পোষ্টের সময় : ০৯:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫