১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নকল প্রসাধনী অভিযান, র‍্যাব চার ঘণ্টা অবরুদ্ধ

গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত নকল প্রসাধনী জব্দের জন্য দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানোর সময় স্থানীয় ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের চার ঘণ্টা ধরে ঘিরে রেখে অবরুদ্ধ করেন। অভিযানটি মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালের পাশের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং একটি কসমেটিকস সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিচালিত হয়।

অভিযানকালে ব্যবসায়ীরা অভিযোগ তুলেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা কয়েকজন র‌্যাব সদস্য খারাপ আচরণ করেছেন এবং পণ্যের তালিকা না করে জব্দ করেছেন। পরে তারা র‌্যাবের গাড়ি ঘিরে ফেললে ওই সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ী ও র‌্যাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। অভিযানে প্রতিষ্ঠান দুটি থেকে ২০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ ও ধ্বংস করা হয় এবং ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মারুফ বলেন, “আমাদের বৈধ কসমেটিকসের কাগজপত্র দেখালেও র‌্যাব তা মানেননি। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা একজন আগে আমাদের কাছে নিজের পণ্য রাখার প্রস্তাব দিয়েছিলেন, আমরা না রাখায় ক্ষিপ্ত হয়ে এ অভিযান প্রভাবিত করেছেন।”

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. মেরাজুল ইসলাম জানান, অভিযানে দুজন সিভিল পোশাকের ব্যক্তি থাকায় সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে র‌্যাব সদস্যদের মুক্ত করে। র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বলেন, “স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে, পরে তা নিরসন করা হয়েছে।”

একই দিনে মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ সদস্য গ্রামবাসীর হাতে আটকা পড়েন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক রফিকুল ইসলাম। তিনি জানান, মাদক কারবারি আরিফুলকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজীপুরে নকল প্রসাধনী অভিযান, র‍্যাব চার ঘণ্টা অবরুদ্ধ

পোষ্টের সময় : ১২:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫