ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
কমিটি গঠন প্রসঙ্গে সভাপতি বেগ ফারুক আহমেদ বলেন, “গৌরীপুর প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য এবং প্রাতিষ্ঠানিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে ক্লাবের ১৪ জন সাধারণ সদস্যসহ মোট ২৯ সদস্যের এই পরিবারটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত এই কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, স্থানীয় উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও জোরালো ভূমিকা পালন করবে। সাংবাদিকতার মানোন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা রক্ষায় এই কমিটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।
এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত এক সাধারণ সভায় বেগ ফারুক আহমেদকে সভাপতি ও রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।
নবগঠিত কার্য্যকরি কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি কমল সরকার, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ। কার্য্যকরি কমিটির সদস্যরা হলেন কাজী আব্দুল্লাহ আল আমীন, মোঃ রইছ উদ্দিন, সুপ্রিয় ধর বাচ্চু, সুজিত কুমার দাস, শেখ মোঃ বিপ্লব, আনোয়ার হোসেন শাহীন, তিলক রায় টুলু, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত ও আরিফ আহম্মেদ।
শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 



















