০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামাউসের উদ্যোগে ফুলপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রধান শাখায় দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

গ্রামাউসের পরিচালক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় উজ্জ্বল হোসেন বলেন, দুর্ভোগহীন এক মানবিক সমাজ প্রতিষ্ঠায় গ্রামাউসের কার্যক্রম দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করেছে। আশা করি ফুলপুরে তাদের সকল কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।

গ্রামাউসের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার দ্বীপেন চন্দ্র ভদ্র এর সার্বিক পরিচালনায় উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মো. মোবারক হোসেন, গ্রামাউসের উপ-পরিচালক (অর্থ, নিরীক্ষা ও প্রশাসন) মো. আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, গ্রামাউস একটি বেসরকারি উন্নয়ন সংগঠন। সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে সংগঠনটি দেশের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আগামী ৫ বছরে ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গ্রামাউসের উদ্যোগে ফুলপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

পোষ্টের সময় : ০৯:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬