হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো নিষেধ। যদি কেউ এই আইন অমান্য করে তাকে গুনতে হবে জরিমানা। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছে জরাসা গ্রুপের স্বত্বাধিকারী লায়ন ডাক্তার মোঃ আব্দুস সাত্তার।
শনিবার কলেজ মোড় চত্বরে ট্রাফিক স্কুল পরিচালনা এ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। ভ্রাম্যমাণ আদালত হেলমেট বিহীন ৮জন চালকদের আট হাজার টাকা জরিমানা করে।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, মোটর চালকরা যাতে নিরাপদে চলতে পারে সেই সচেতনতা বৃদ্ধি অব্যাহত থাকবে।





















