০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফর

পাঁচ দিনের শুভেচ্ছা সফর নিয়ে বাংলাদেশে এসেছে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’। আজ সোমবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। আগমনের পর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর বাদক দল ঐতিহ্যবাহী ব্যান্ড পরিবেশন করে অতিথিদের অভ্যর্থনা জানায়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ প্রথমে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। এরপর জাহাজটি চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হয়।

বাংলাদেশে অবস্থানকালীন সফরকারী জাহাজের অধিনায়ক, রাশিয়ার মিলিটারি অ্যাটাশে এবং তাঁদের প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি বিএন ফ্লিট কমান্ডার, ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্ট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক হবে।

এ ছাড়া রুশ নাবিক ও কর্মকর্তারা বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। তারা নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুলও দেখবেন। সফরের অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটনস্থান ঘুরে দেখার কথা রয়েছে। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীও রুশ জাহাজ পরিদর্শনের সুযোগ পাবে।

এই শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। অতীতে রাশিয়ার যুদ্ধজাহাজ একাধিকবার বাংলাদেশ সফর করেছে, যা দ্বিপক্ষীয় নৌসম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।

সূত্র জানায়, চলমান সফর শেষে ‘গ্রিমিয়াশ্চি’ আগামী ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে। নৌবাহিনীর মতে, এ ধরনের সফর পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণ বিনিময়ের পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফর

পোষ্টের সময় : ০১:৩২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫