০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নৃশংস হামলা

মাগুরায় চাঁদার টাকা না দেওয়ায় এক প্রবাসীর স্ত্রী রিমা খাতুনকে (২৮) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সদর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ নির্মম ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় পরদিন রোববার থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহত রিমা খাতুন সৌদি আরব প্রবাসী মো. আরিফ হোসেনের স্ত্রী। স্বামী বিদেশে থাকায় কিছুদিন ধরে এলাকার একদল লোক তাকে নিয়মিতভাবে চাঁদার জন্য চাপ দিচ্ছিল বলে জানান তিনি।

রিমা জানান, উত্তর নোয়াপাড়ার মৃত মুন্তাজ শিকদারের ছেলে রফিকুল ইসলাম, ফারুক শিকদার এবং মিঠুন সিকদার দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছিল। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে ওই তিনজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলে পড়ে। এলোপাতাড়ি কোপাতে থাকায় তিনি আত্মরক্ষার চেষ্টা করলে ডান হাতের মধ্যমা আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া বাম হাতের কবজিতেও গুরুতর আঘাত লাগে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীরা পালিয়ে যায় এবং স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া আক্তার বলেন, আহত নারীর ডান হাতের একটি আঙুল প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল এবং বাম কবজিতেও গভীর ক্ষত দেখা গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর রিমা ও তার পরিবার স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তাহীনতার কারণে আতঙ্ক প্রকাশ করেছেন। তারা দ্রুত বাকি হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং এ ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাবা-মাকে পেটালো প্রতিপক্ষরা, কান্নায় ভেঙে পড়লেন একমাত্র ছেলে

মেধা ও উদ্ভাবনে আন্তর্জাতিক অঙ্গনে ময়মনসিংহের তরুণ গবেষক স্বরন

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নৃশংস হামলা

পোষ্টের সময় : ০২:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫