বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। মঙ্গলবার (২০ মে) সকালে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।
এর আগে সোমবার (১৯ মে) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া ফারিয়াকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর তাকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়।
রোববার (১৮ মে) থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে মামলার তদন্তের স্বার্থে থানায় নেওয়া হয়।





















