১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৪৪৫ ভিউ :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছুরিকাঘাতে শাহরিয়ার সাম্য (২৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছিলেন। সাম্য ছাত্রদলের এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে রমনা কালীমন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাম্যের বাড়ি সিরাজগঞ্জে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রমনা কালীমন্দিরের প্রবেশ গেটের বাঁ পাশে রাস্তার উপর শাহরিয়ারকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাম্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করেন।

নিহতের সহপাঠীদের দাবি, টিএসসি সংলগ্ন কালীমন্দির এলাকায় বহিরাগতদের সঙ্গে সংঘর্ষের সময় অজ্ঞাত এক ব্যক্তি সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ডান উরুতে ছুরিকাঘাতের পাওয়া গেছে। ঘটনার পর একজনকে আটক করেছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত

পোষ্টের সময় : ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫