০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ একাত্তরেই জামায়াতে ইসলামীকে লাল কার্ড দেখিয়েছে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের চেতনাকে অমরা ধারণ করি, লালন করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে- মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে স্বাধীনতা বিরোধী একটি দল পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এসব কারণে জনগণ একাত্তরেই জামায়াতে ইসলামীকে লাল কার্ড দেখিয়েছে এবং বিগত ৫৪ বছরেও জনগণ তা দেখিয়ে আসছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।  

রোববার (৭ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির মনোনীন প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, স্বাধীনতার মূল্যবোধ ধরে রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে হালুয়াঘাটে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। সেখানে দলমত নির্বিশেষে স্থানীয় সকল মুক্তিযোদ্ধাদের ছবিসহ পরিচিতি, রণাঙ্গনের যুদ্ধের অডিও ভিউজিয়াল ইতিহাস এবং সাক্ষাৎকার প্রদর্শন করা হবে। এছাড়াও হালুয়াঘাট সম্মূখ সমরে যুদ্ধের স্থান সমূহে স্মৃতি স্তম্ভ স্থাপন করে আগামীদিনে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্ত দিবস উদযাপন করা হবে।

‎বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তালুকদার, বিষেশ্বর চৌহান, সুশীল ঘাগড়া, মইন উদ্দিন, খালেকুজ্জামান খান, কামাল খান, হামিদুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল প্রমূখ।

এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও দেশের উন্নতি সমৃদ্ধি কামনা করে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এদিনে এদিন সন্ধ্যায় হালুয়াঘাট সাধারণ পাঠাগারের উদ্যোগে মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে অপর একটি আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ স্বেরাচারি কায়দায় ক্ষমতার মসনদ আকড়ে ধরে রাখলেও অবহেলিত হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপির রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে অবহেলিত এই সীমান্ত অঞ্চলকে আলোকিত করে গড়ে তোলা হবে।

এ সময় বীরমুক্তিযোদ্ধাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

জিন্নাহর অসুস্থতা গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসককে পাকিস্তানের পুরস্কার

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জনগণ একাত্তরেই জামায়াতে ইসলামীকে লাল কার্ড দেখিয়েছে : প্রিন্স

পোষ্টের সময় : ১০:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫