০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় শিক্ষা সপ্তাহে কলমাকান্দায় আলাদা ক্যাটাগরিতে মা ও ছেলের শ্রেষ্ঠত্ব অর্জন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আলাদা আলাদা ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মা ও ছেলে। এই ব্যতিক্রমী সাফল্যে এলাকায় ব্যাপক আগ্রহ ও প্রশংসার সৃষ্টি হয়েছে।

কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পান্না সাহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার ছেলে, একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী পার্থিব রাজ বর্মন নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভ‚তি প্রকাশ করে পান্না সাহা বলেন, “এই অর্জন আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন বলেন,“মা ও ছেলে একসঙ্গে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জন করা আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। এটি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের ভ‚মিকার একটি উজ্জ্বল উদাহরণ।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাতীয় শিক্ষা সপ্তাহে কলমাকান্দায় আলাদা ক্যাটাগরিতে মা ও ছেলের শ্রেষ্ঠত্ব অর্জন

পোষ্টের সময় : ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬