০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার

জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ( ১৭ এপ্রিল) সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা ১০৭২ সীমান্ত পিলারের কাছে লাঠিয়ালডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করেন।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়ামারী বিওপির সদস্যরা সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে মালিক বিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা ট্যাবলেট গুলো জব্দ করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। বিশেষ করে মাদকের ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার

পোষ্টের সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬