০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার

জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী পূর্ব জালছিড়া এলাকা থেকে মালিক ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করেন।

মঙ্গলবার (১৯ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর-৩৫ বিজিবি।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বালিয়ামারী বিজিবির সদস্যরা রাজিবপুর সীমান্তবর্তী ১০৭২ পিলারের কাছে জালছিড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজিবির সদস্যরা ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট মালিক বিহীন জব্দ করেন।

ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধারের ঘটনায় রাজিবপুর থানায় একটি জিডি করা হয়েছে এবং ইয়াবা গুলো ধ্বংস করতে ৩৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার

পোষ্টের সময় : ০৬:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬