০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে র‍্যাবের অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ ভারতীয় ব্লেড জব্দ

জামালপুরে র‍্যাব-১৪ এর অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিপুল পরিমাণ Gillette ব্লেডসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) ভোরে সদর উপজেলার নিন্মবর্গ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১৪, সিপিসি-১ এর একটি দল।

অভিযানকালে একটি সাদা রঙের প্রাইভেট মাইক্রোবাস থেকে ৪ লাখ ৪৮ হাজার পিস ভারতীয় Gillette ব্র্যান্ডের ব্লেড জব্দ করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় আবুল খায়ের ও মাইক্রোবাসের চালক সাদ্দাম হোসেনকে। তাদের দুজনের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।

র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে নিষিদ্ধ এই পণ্য দেশে এনে বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৪০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুরে র‍্যাবের অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ ভারতীয় ব্লেড জব্দ

পোষ্টের সময় : ১১:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫