১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমির ও নাহিদ ইসলামের সাথে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ধারার সূচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার সন্ধ্যায় তিনি রাজধানীর পৃথক দুটি স্থানে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন এক ঐক্যের আবহ তৈরি হয়েছে।

আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তারেক রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে যান। সেখানে পৌঁছালে জামায়াত আমির তাকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের উপস্থিত ছিলেন। প্রায় ৫০ মিনিটের এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সাক্ষাতে নেতারা কুশলাদি বিনিময় করেন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাদের এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করেছে।

জামায়াত আমিরের বাসা থেকে বের হয়ে রাত সাড়ে ৮টায় তারেক রহমান রাজধানীর বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক সারজিস আলম।

গতকাল সংবাদ সম্মেলনে দেওয়া তারেক রহমানের ‘সবাইকে নিয়ে দেশ পরিচালনা’ করার বার্তার পর আজকের এই সিরিজ সাক্ষাৎকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আগামী ৫ বছরে ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামায়াত আমির ও নাহিদ ইসলামের সাথে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

পোষ্টের সময় : ০৯:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬