০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধার’ স্বাস্থ্য কার্ড যুবলীগ নেতার হাতে তুলে দিলেন ওসি-ইউএনও

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এক যুবলীগ নেতার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন। এনিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া এই কার্ড বিতরণ করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন ও গফরগাঁও থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।

গত মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন ও বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার সদ্য সাবেক ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা হিসেবে যুবলীগ নেতা মো. তারা মিয়া ছাড়াও স্বাস্থ্য কার্ড দেয়া হয় নুরে আলম সালেক, মো. রিমন মিয়া, ওয়াজেদ আলী শেখ, অপূর্ব হিমেল রানা ও মোসাম্মত রুমীকে।

স্থানীয়দের অভিযোগ, তাঁরা মিয়া সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ও সাবেক পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের ঘনিষ্ঠজন। তাঁর আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির আনন্দ মিছিলের সময় রাকিয়াপুড়া এলাকায় তাঁর ভাইয়ের অসাবধানতাবশত চোখে লাঠির আঘাতে তিনি আহত হন। কিন্তু তাঁকে এখন আন্দোলনের ‘আহত যোদ্ধা’ বানানো হলো। এটা কোন ভাবেই কাম্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান আশিক বলেন, “আহতদের তালিকা তৈরির জন্য একটি যাচাই-বাছাই কমিটি রয়েছে। তারা তদন্ত করে তালিকা তৈরি করে। প্রশাসন কীভাবে একজন দলীয় নেতাকে এই তালিকায় যুক্ত করল, তা এখন বড় প্রশ্ন। এটা প্রশাসনের চরম গাফিলতি।”

এ বিষয়ে গফরগাঁও থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “আমাকে বলা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠান রয়েছে। কিন্তু গিয়ে দেখি, সেটা আসলে জুলাই যোদ্ধাদের অনুষ্ঠান। আমি জানতাম না যে যুবলীগের নেতা তাঁরা মিয়া ‘জুলাই যোদ্ধা’ হিসেবে কার্ড নিচ্ছেন।”

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে গফরগাঁও উপজেলা প্রশাসনের ফেইসবুক পেইজে বিষয়টি একটি স্ট্যাটার্স দেন। সেখানে তিনি লিখেন একটি ছবি ভিন্ন ভাবে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই যোদ্ধাদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে কেউ যদি ইচ্ছা করে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে নাম দিয়ে থাকে তাহলে তা সংশোধনের সুযোগ রয়েছে।

আর কার্ড নেয়া ব্যক্তি তারা মিয়াকে স্বাস্থ্য কার্ড ফেরত দেয়ার কথা বলা হয়েছে।

তবে অভিযুক্ত তাঁরা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জুলাই যোদ্ধার’ স্বাস্থ্য কার্ড যুবলীগ নেতার হাতে তুলে দিলেন ওসি-ইউএনও

পোষ্টের সময় : ০৩:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫