০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক আজ

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৩:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৩৪৪ ভিউ :

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে আজ বুধবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এতে আরও বলা হয়,শহীদের মাগফেরাতের জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদগণের রূহের মাগফিরাত কামনা করে আজ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক আজ

পোষ্টের সময় : ০৩:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫