০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় মুক্তাগাছায় ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের কর্মশালা

ময়মনসিংহের মুক্তাগাছায় ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। আধুনিক কৃষি ব্যবস্থায় পরিবেশবান্ধব বালাইনাশকের গুরুত্ব তুলে ধরতে এই বিশেষ আলোচনার আয়োজন করা হয়।

শুক্রবার (৮ মে) আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিলার কার্তিক রবিদাস। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহের টেরিটোরি সেলস অফিসার শাহিনুর রহমান শাহিন।

অনুষ্ঠানে ব্র্যাকের উন্নত মানের সবজি ও জৈব বালাইনাশক বা বায়ােপেস্টিসাইড ব্যবহারের সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ময়মনসিংহ-১ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম। তিনি জানান, জনস্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিকের বিকল্প হিসেবে জৈব বালাইনাশক ব্যবহারের কোনো বিকল্প নেই।

অন্যদিকে, ব্র্যাকের উচ্চফলনশীল ধানের জাত সমূহ ও উন্নত মানের ফার্টিলাইজার বা সারের সঠিক প্রয়োগ পদ্ধতি নিয়ে আলোকপাত করেন ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার ও কৃষিবিদ মোঃ সেলিম উর রহমান। তিনি কৃষকদের ফলন বৃদ্ধিতে আধুনিক জাতের ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

এই কর্মশালায় স্থানীয় পর্যায়ের ৭০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং টেকসই কৃষি চর্চার মাধ্যমে লাভবান হওয়ার দিকনির্দেশনা পেয়ে উপস্থিত কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মশালাটি সফলভাবে সমাপ্ত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৯ শিশু ভর্তি

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, নারী চিকিৎসকে হত্যা ও ধর্ষণের হুমকি, সাধারণ ডায়েরী

08 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় মুক্তাগাছায় ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের কর্মশালা

পোষ্টের সময় : ০৮:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬