০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ, পদত্যাগ ভাবনায় ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০১:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৪৩১ ভিউ :

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগের খবরে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, “সকাল থেকেই স্যারের পদত্যাগের গুঞ্জন শুনছিলাম। দেশের চলমান পরিস্থিতি ও সেই প্রসঙ্গেই তার সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম।”

নাহিদ বলেন, প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন, তিনি চাপের মুখে কাজ করতে পারছেন না। “স্যার বলেছেন, আমি যদি কাজ করতে না পারি, তাহলে থেকে কী লাভ? গণঅভ্যুত্থানের পর যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে কাজ করাটা এখন কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্যের অভাব রয়েছে।”

তিনি আরও বলেন, “আমি তাকে বলেছি, জনগণের প্রত্যাশা পূরণ, জাতীয় নিরাপত্তা এবং দেশের ভবিষ্যতের স্বার্থে যেন তিনি শক্ত অবস্থানে থাকেন এবং সব দলকে নিয়ে ঐক্যের জায়গায় থাকতে পারেন। আশা করি, রাজনৈতিক দলগুলো তার সঙ্গে সহযোগিতা করবে।”

প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলেও জানান নাহিদ ইসলাম। “উনি বলেছেন, তিনি এই মুহূর্তে পদত্যাগ নিয়ে ভাবছেন। তার ধারণা, এ অবস্থায় কার্যকরভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।”

এদিকে, একই দিনে বিএনপি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ, পদত্যাগ ভাবনায় ইউনূস

পোষ্টের সময় : ০১:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫